1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭ Time View

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, দালালের খপ্পরে পড়ে অবৈধপথে বিদেশ যাত্রা করবেন না। আমরা অনেকেই বিদেশে যেতে চাই পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের পারিপার্শ্বিক অবস্থানের কারণেই কিংবা সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে। কিংবা পরিবারের মানুষের জীবন মানের উন্নয়নে আর্থিক অবস্থা পরিবর্তনের জন্যই বিদেশে গিয়ে চাকুরী করি। কিন্তু বিদেশে যেতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যারা কম শিক্ষিত বা উচ্চ শিক্ষিত তাদেরকে বুঝে শুনে বৈধভাবে প্রবাসী কল্যাল মন্ত্রনালয়ের মাধ্যমে সঠিক ভিসা নিয়ে বিদেশে গেলে কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ) দুপুরে ফরিদপুর নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে (টিটিসি) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বিপুল পরিমানে রেমিটেন্স দেশে আসায় দেশের অর্থভান্ডারকে পরিপূর্ণ করেছেন প্রবাসীরা। তাই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে মানব সম্পদকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যার মাধ্যমে দেশের বিদেশগামিদের প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন। ফলে প্রশিক্ষণ নিয়ে যারা প্রবাসে যাচ্ছেন তারা সহজেই বিদেশে গিয়ে কাজ পাচ্ছেন এবং নিয়মিত কাজ করে মাস শেষে বেতন পেয়ে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে নয় বৈধভাবে সরকারের প্রবাসী ব্যাংক কিংবা যেকোন ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে একদিকে যেমন প্রবাসীরা তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনছেন অন্যদিকে সরকারের রেমিট্রেন্স বৃদ্ধি পেয়ে দেশ দ্রুতগতিতে বিশ্বে অর্থনৈতিক ও সমৃদ্ধির দেশে পরিণত হয়েছে। তিনি প্রবাসে যেতে ইচ্ছুক উপস্থিত সকল নারীপূরুষদের ভালভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তিত হয়ে যে যার অবস্থানে থেকে নিজে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে আহবান জানান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মইনুল আহমদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক ষষ্টীপদ রায়, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, হাইওয়ে পুলিশের এএসপি মো. মারুফ হোসেন, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!