1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারী আইনজীবী(পিপি ও জিপি) নিয়োগে অসংগতি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬৬ Time View

ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারী আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সরকারী আইনজীবী নিয়োগে অসঙ্গতির কারণে জেলা আইনজীবী ফোরামের একাংশের উদ্যোগে একটি ‌প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব, এডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আলমগীর ভূঁইয়া, অ্যাডভোকেট ‌খসরুল আলম ও অ্যাডভোকেট ইয়ার আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারী আইনজীবী বা কৌসুলি হিসেবে পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগের যে তালিকা এসেছে সেই তালিকায় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুগত প্রায় ১০ জনের বেশি ‌আইনজীবীর নাম রয়েছে। যা গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল। আওয়ামীলীগের দোসর এসব আইনজীবীগণের নিয়োগ অবিলম্বে বাতিল করে বিএনপিপন্থী আইনজীবীদেরকে নিয়োগ দিতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সমাবেশে ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!