1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৯৭ Time View

বড় ভাই জাহাঙ্গীর শিকদারের মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলীও মারা গেছেন। এমন ঘটনায় শোকের মাতম নেমেছে নিহতদের পরিবারে। আজ (বুধবার ১৩ নভেম্বর) ভোরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২) খায়েরচর গ্রামের নুরুল হক শিকদারের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
নিহতের ছোট ভাই কানন শিকদার  বলেন, আমরা ছয় ভাই। আমাদের ভাইদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সকল আত্মীয়দের খবর দিই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নোয়া ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও ইন্তেকাল করেন। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। নিহতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল, যে কোনো অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশগ্রহণ করতো। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেলো, এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুইজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে। বিষয়টি নিয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দিই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন। জীবনের প্রথম দেখলাম ভাইয়ের মৃত্যুর খবরে আরেক ভাইও মারা গেলেন। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!