1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

নগরকান্দা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ Time View

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তালমা বাজার থেকে পাচারের উদ্দেশে চালানকালে মহিলা রোড এলাকা থেকে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ এসব চাল উদ্ধার করেন। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশে মহিলা রোড বাজারে যাওয়ার পথে সরকারি চাল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তাগুলো উদ্ধার করেন।

এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের চাল বলে জানতে পেরেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!