1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মহাসড়ক দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫২৩ Time View

ফরিদপুরে মহাসড়ক দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে চুন্নু মোল্লা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজার সংলগ্ন এলাকায় স্থাপনাটি নির্মাণাধীন। চুন্নু মোল্লা ধুলদি বাজারের সিমেন্ট ব্যবসায়ী। তিনি মাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের ওই অংশটির সেতু অকেজো হওয়ায় পাশে সড়কের আরেকটি অংশ করা হয়।

গত তিনবছর ধরে মূলসড়ক হিসেবে নতুন অংশটি ব্যবহার করা হচ্ছে। এরপর থেকে ওই অংশটি বন্ধ হয়ে গেলেও ছোটোখাটো যানবাহন চলাচল করে। সম্প্রতি মহাসড়কের অব্যবহৃত ওই অংশের ওপরে অধাপাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন চুন্নু মোল্লা। পিচ ঢালাইয়ের পুরো অংশের ওপর ইট-বালু দিয়ে পাকা করা হয়েছে। এরপর বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে চুন্নু মোল্লা নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, এলাকার মানুষের সহযোগিতায় এটা আমি করতেছি। এখানে আমাদের ক্লাবঘর করা হবে। কয়েকদিন আগে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা বলেন, মহাসড়কের ওপর কেউ স্থাপনা নির্মাণ করলে সেটি সড়ক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির কেউ করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থাও নেওয়া হবে। এ বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, বিষয়টি জানা নেই। পিচঢালাই সড়কের ওপর স্থাপনা নির্মাণ ভয়ঙ্কর বিষয়। খোঁজ নিয়ে এখনই স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!