1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৬৪ Time View

ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষার সময়ে এসএম শামীম (২৮) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সময় ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক শামীম ফরিদপুর সদরের মুরারীদহ এলাকার মৃত এসএম বিল্লাল শেখের ছেলে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে। এসময় ভুয়া পরীক্ষার্থী এসএম শামীম পরীক্ষা কেন্দ্রের গেটে তার প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লিখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এসএম শামীমের চেহারার সঙ্গে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিমের নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার। তিনি তার হয়ে পরীক্ষা দিতে এসেছেন। তিনি আরও বলেন, মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করেন আটক ভুয়া পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (যাহার গায়ে কাগজের লেভেল লাগানো নম্বর ও নামসহ মাষ্টার কার্ড লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!