1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শহর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৪২ Time View

নিখোঁজের দুইদিন পর ফরিদপুর শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবরার জাওয়াদ দারুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে গেরদার জনৈক এনাম মিয়ার পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে, গত রোববার বাড়ি থেকে বের হয় দারুন। এরপর আর বাড়ি ফিরে নাই সে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শহরের চরকমলাপুর এলাকার প্রবাসী কামরুল হাসানের ছেলে ও শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্র আবরার জাওয়াদ গত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর ওই দিন থেকেই পরিবারের লোকজন শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার রাতে স্কুলছাত্রের চাচা মার্শাল টিটু কোতয়ালী থানায় একটি জিডি করেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের স্বজনেরা লাশটি আবরার জাওয়াদের বলে শনাক্ত করে। নিহতের পরিবারের অভিযোগ, জাওয়াদকে হত্যা করে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!