1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সহপাঠীকে বিবস্ত্র করে ভিডিও, কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫২১ Time View

ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে নির্যাতন ও বিকৃত ভিডিও করে চাঁদা দাবির মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা নির্যাতিত ওই স্কুলছাত্রের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে।

সংঘবদ্ধ গ্যাং তৈরি করে তারা সহপাঠীদের বুলিং ও মেয়েদের উত্ত্যক্ত করতো।সম্প্রতি তারা এক ছাত্রকে মারপিট করে বিবস্ত্র ভিডিও করে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর গত ৩ নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে বের হলে তাকে মোটরসাইকেলে তুলে আখ ক্ষেতে নিয়ে বেদম মারপিট করে। এ ঘটনার তথ্য জানতে পেরে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে মধুখালী থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান এ মামলায় দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!