1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে দুই উপজেলাবাসী

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৫৪ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন ও সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন কুমার নদের ওপর পুরোনো বেইলি সেতুর মাঝখানে লোহার অংশ ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ সেতুটির দুপাশে বাঁশ বেঁধে গাড়ি চলাচল বন্ধ করে দিলেও ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পারাপার হচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা।এর আগে সেতুটির পাটাতন ভেঙে কয়েকটি দুর্ঘটনা ঘটার পর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ তার নিজ খরচে আংশিকভাবে মেরামত করে দেন। গত সাত দিন ধরে সেতুর মাঝখানের নিচের অংশে ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।

একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মধুখালী ও তৎকালীন বোয়ালমারী উপজেলাবাসীদের চলাচলের জন্য কুমার নদের ওপর লোহার কাঠামোর সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমান এর ওপর দিয়ে প্রতিদিন ২০-৩০ টনের বেশি মালামাল বহনকারী ট্রাক চলাচল করলে মাঝখানের লোহার অংশ ভেঙে যায়। এরপরই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি।

পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন জানান, গত ৭ দিন ধরে সেতুটির মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এর ফলে এক কিলোমিটার পথ আসতে অতিরিক্ত প্রায় ৮ কিমি. পথ পাড়ি দিয়ে চাঁদপুর বাজারে আসতে হচ্ছে আমাদের।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ জানান, এর আগে ব্রিজটির পাটাতন ফাক হয়ে দুর্ঘটনায় দুজন মারা গেছেন। পরে আমি নিজ খরচে তা মেরামত করে দিয়েছি। আবার ৭ দিন আগে ব্রিজের মাঝখানের অংশ ভেঙে যাওয়ার সাথে সাথেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান বলেন, সেতুটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!