1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট অধ্যক্ষের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৮৫ Time View

ফরিদপুরে টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ অনুপম কুমার দেবনাথের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক নারী নিরাপত্তাপ্রহরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অফিস সহকারী সিরাজুল ইসলাম এতে সহযোগিতা করেন বলে ওই নারীর অভিযোগ। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগপত্রে ওই নারী উল্লেখ করেন, ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী তিনি। তবে, তাকে প্রতিষ্ঠানটির হোস্টেলের সহকারী বাবুর্চি হিসেবে কাজ করানো হতো। চাকরিকালীন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রায়ই তাকে প্রিন্সিপাল কোয়ার্টারে অফিস সহকারীর মাধ্যমে ডাকতেন। এছাড়া অধ্যক্ষ নিজে ফোন দিতেন। তিনি তার ব্যবহার্য সব কাজ করাতেন। এছাড়া স্ত্রী বাসায় না থাকলে প্রায়ই তাকে বাসায় ডাকতেন। প্রায়ই কথার ছলে বাজে কথা বলতেন।

এতে আরও বলা হয়, সম্প্রতি একদিন রাত ৮টার দিকে ফোন করে তাকে বাসায় যেতে বলেন অধ্যক্ষ। বাসায় গেলে যৌন নির্যাতনের চেষ্টা করেন। পরে দৌড়ে তিনি পালিয়ে যান। তবে চাকরি হারানোর ভয়ে মুখ খোলেননি। পরে একাধিকবার যৌন হয়রানির চেষ্টা করলে তিনি প্রতিবাদ করেন। এ কারণে চুরির অপবাদ দিয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেন অধ্যক্ষ অনুপম কুমার দেবনাথ।

অভিযুক্ত অধ্যক্ষ অনুপম কুমার দেবনাথ একটি ট্রেনিংয়ে বর্তমানে জার্মানিতে রয়েছেন। একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি একজন ভালো মানুষ। খোঁজ নিয়ে দেখতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!