1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

নগরকান্দা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শওকত, সম্পাদক লিয়াকত

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬২ Time View

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিনকাল পত্রিকার প্রতিনিধি শওকত আলী শরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন।

শনিবার (৯ নভেম্বর) নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন।

এদিকে সহ-সভাপতি পদে দু’জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, বেলায়েত হোসেন লিটন (খবরপত্র) ও এহসানুল হক মিয়া (বিডি২৪লাইভ.কম)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!