1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় ইয়ার আলী হত্যা মামলায় ছাত্রদল নেতা হাফিজুর গ্রেপ্তার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৮৯ Time View

ফরিদপুরের সালথায় ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মো. হাফিজুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার (২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
হাফিজুর রহমান সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের সাহিদ মাতুব্বরের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে সালথার ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুর ওই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১১ আগস্ট রাত ১০টার দিকে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে সালথার গোপালীয়া গ্রামের ব্যবসায়ী মো. ইয়ার আলীর ওপর হালমা চালায় প্রতিপক্ষের হাফিজুর রহমান ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় ইয়ার আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর ইয়ার আলী মারা যান। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে রাসেল শেখ বাদী হয়ে হাফিজুর রহমানকে প্রধান আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে হাফিজুর আত্মগোপনে চলে যান।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ব্যবসায়ী ইয়ার আলী হত্যা মামলার প্রধান আসামি হাফিজুরকে গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!