1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

পেঁয়াজের আরতে ভোক্তা অধিকারের অভিযান একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

নগরকান্দা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫২৮ Time View

ফরিদপুরের‌ নগরকান্দায় পেয়াজের আরতে অভিযান‌ করেছে ভোক্তা অধিকার। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টা থেকে ১১‌ টা পর্যন্ত ‌ উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ্, নগরকান্দা কর্তৃক নগরকান্দা উপজেলা পেঁয়াজ আড়তে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে আড়ত মালিক হিমায়েত ও মাহাবুব বিশ্বাসকে ৪০০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ কর্তৃক পেঁয়াজ আড়ত মালিক আশরাফ ঠাকুরকে ২০০০/- জরিমানা করা হয়েছে। টাস্কফোর্সে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০/- জরিমানা করা হয়। কৃষক পর্যায়ে পেঁয়াজ পাইকারী প্রতি কেজি ১১৫-১২০/- বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর সরবরাহ পরিস্থিতি তদারকিতে আড়ত পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!