1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি : চৌধুরী নায়াব ইউসুফ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪২০ Time View

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন আমরা এবং আমাদের পরিবার একটি নীতি ও আদর্শের রাজনীতি করি।
দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। দেশের মানুষের উপকার করার জন্য রাজনীতি করি। এই দেশকে আমরা ভালবাসি এবং দেশের মানুষকে আমরা ভালবাসি। গতকাল ‌বুধবার রাত ৮টায় গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে অনুষ্ঠিত ফরিদপুর মহানগর বিএনপি’র ৭নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মহানগর বিএনপি ৭ নং ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কবিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন- আহবায়ক আতাউর রশিদ বাচ্চু,জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক এম কে আক্তার টুটুল, যুগ্ন আহবায়ক মোঃ ইমদাদুল হক এমদাদ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমরা দেড় থেকে দুইশো বছর যাবত রাজনীতি করে আসছি। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ফরিদপুরে বিএনপি শুরু করেন। মানুষের পাশে আছি এবং মানুষ আমাদের পাশে আছে। দেশের মানুষ আমাদের বিশ্বাস করে সম্মান করে, এ অর্জন আপনি টাকা দিয়ে পাবেন না। হাজার কোটি টাকার বিনিময়েও এই সম্মান, বিশ্বাস, ভালোবাসা কখনোই পাবেন না। আমি মনে করি আমার অনেক বড় ভাগ্য যে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে আমি এখানে এসেছি আপনাদের সাথে দেখা করতে কুশল বিনিময় করতে।
৫ ই আগস্ট এর নতুন স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন, কি অসুবিধা, কি প্রয়োজন এগুলোর ব্যাপারে কথা বলার জন্যই আমি এসেছি।
তিনি আরো বলেন এটি কোন নির্বাচনী প্রচারণা না। নির্বাচনের সময় আছে তখন আসবো ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি আমি আপনাদের কাছে ভোট চাইলে আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না। আমি আশা করি আপনারা আমার পাশে থাকেবেন, আমার হাতকে শক্তিশালী করেন।
এ সময় সভা স্থলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে মতবিনিময় সভাস্থলে জমায়েত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!