1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাটের আবাদ বেড়েছে, খরচে চাপে কৃষক ফরিদপুরকে আধুনিক ও বাসযোগ্য করার অঙ্গীকার নাজমুল ইসলামের ইসলামাবাদে চাঞ্চল্যকর ‘ভিসিআর কালু’ হত্যা মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে টেকনাফে কিশোর অপহরণ, পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩

ইলিশ ধরায় সদরপুরে ৯ জেলেকে সাতদিনের কারাদণ্ড

সদরপুর সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪০১ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করেছে। এ সময় অসাধু জেলেদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন।
কারাদণ্ড শেষে আসামিদের ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে সহযোগিতায় করে সদরপুর থানা পুলিশের একটি দল।

আটক জেলেরা হলেন- আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খাঁ (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।

এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অভিযান প্রসঙ্গে ইউএনও ও নির্বাহী হাকিম আল-মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ০৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার নয়জন জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে জব্দ ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!