1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

শেখ হাসিনার তৈরি আইনেই নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৫২ Time View

ছাত্রলীগ নিষিদ্ধ করতে সরকারকে নতুন করে আইন করতে হয়নি বরং শেখ হাসিনার করা আইনেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর আব্দুত তাওয়াত। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬’ স্মরণে দলটির ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি।

প্রফেসর আব্দুত তাওয়াত বলেন, সেদিন ঢাকা বাইতুল মোকাররমের পাশে জামায়াতের সমাবেশকে পণ্ড করতে আওয়ামী লীগ অস্ত্রশস্ত্র ও লগি বৈঠা নিয়ে আমাদের ওপর হামলা করে হত্যাযজ্ঞ চালায়। এছাড়া বিগত দিনে হাসিনার সরকারের আমলে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। তাদের বিচার হওয়া উচিত। তবে সাদাকে সাদা, আর কালোকে কালো বলতে হবে। সম্প্রতি দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, তবে কোনো নিরীহ মানুষ যেন মামলার আসামি না হয়। গণসমাবেশে ফরিদপুর সদর উপজেলা শাখার আমির মুহাম্মাদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আমির মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন, আলী আহমদ মাবরুর। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশে এসে জড়ো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!