1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে নিষেধাজ্ঞার মধ্যে বিক্রির সময় ৫ মণ ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৮৪ Time View

ফরিদপুরে নিষেধাজ্ঞার মধ্যেই বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা এবং দুটি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লালখাঁর বাজারে জেলা প্রশাসন, মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী এ অভিযান পরিচালনা করেন।

ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ বিক্রির গোপন খবর পেয়ে সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খাঁর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে বের হয়েছিলাম। এ সময় বিক্রয়রত অবস্থায় প্রায় পাঁচ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও ফরিদপুরের দুটি সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।ওই বাজারে শুধু ইলিশ মাছই বিক্রি হচ্ছিল। ইলিশের প্রজনন বৃদ্ধি করতে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ ছাড়া পদ্মা নদীর বিভিন্ন জলসীমানায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!