1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ Time View

স্টাফ রিপোর্টার : ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার ২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম রঞ্জন চৌধুরী প্রমুখ।

সভায় বিএনপি জনমানুষের দল উল্লেখ করে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জনগন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ায় সারা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষেই এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ সময় সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগষ্টের পরে আরাম-আয়েশে বিদেশে বসে আছেন, অন্যদিকে দেশের জনগণ কষ্ট পাচ্ছে। তবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সাথে আপোষ না করে বিদেশে পালিয়ে যান নাই। তারা আরো বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে আমাদের উপর অত্যাচার জুলুম করেছে তা যদি আমাদের কোন নেতা কর্মী ওই ধরনের কর্মকান্ড করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

এ সময় একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান। একই সাথে প্রত্যেকটি এলাকায় এরকম মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার ঘোষনা দেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ব্যক্তিবর্গ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপি সহ-সভাপতি সেলিম মিয়া। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!