1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৫৩ Time View

ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে এ উপলক্ষে ?আলোচনা সভা ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম। বক্তব্য রাখেন ? জাতীয়তাবাদী দল এর যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলা, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, মেডিকেল কলেজের রেজিস্টার ডাক্তার মিজানুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ? কে এম জাফর, সহ-সভাপতি হেমায়েত হোসেন হেলাল, তাতি দলের আহ্বায়ক আরমান হোসেন, যুবদলের সহ-সভাপতি শামিমুল হক ? তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ। সভায় বক্তারা? বলেন জাতীয়তাবাদী যুবদল সাধারণ মানুষের জন্য কাজ করছে। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল।
তারা বলেন গৌরব সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থ সেবায় ? ফ্রি মেডিকেল ক্যাম্প করায় ?আমরা আনন্দিত। ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্তদান কর্মকাণ্ড পরিচালনা ?করে আসছে। এখনো তা অব্যাহত রয়েছে । অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট ?জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়বাদী দল আজ ঐক্যবদ্ধ, আমরা চাই তিনি দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। এরপর ফ্রি হেল্প ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!