1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

ফরিদপুর সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪২৩ Time View

ফরিদপুর জেলা বিশেষ টাস্কফোর্সের পক্ষ থেকে পেঁয়াজের আড়তে অভিযানে পরিচালনা করা হয়েছে। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের জরিমানা করা হয়।বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজ আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর। ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সালথার ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়ত মোল্লা ট্রেডার্সের মালিক মো. বাশার মোল্যাকে ৫ হাজার টাকা ও হোসেন ট্রেডার্সের মালিক মো. হোসেন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিশেষ টাস্কফোর্সের অংশ হিসেবে পেঁয়াজের আড়ত রাবেয়া এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!