1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে ছাত্র আন্দোলনে নিহত শামসুর মরদেহ কবর থেকে উত্তোলন

ফরিদপুর সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫১৬ Time View

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলন চলাকালে নিহত বাসচালক শামসু মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ আগস্ট বাসচালক শামসু মোল্লা (৬২) নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীকে আসামি করে নিহতের স্ত্রী মেঘলা বেগম (৩১) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত শামসু মোল্যার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে শামসু মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। নিহত শামসু মোল্যার ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের থানার মোড়ে তার বাবা পুলিশের গুলিতে মারা যান।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত শামসু মোল্যার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফরিদপুর শহরের কোতোয়ালী থানার মোড়ে বিকেল ৫টার দিকে একদল মানুষ ফরিদপুর কোতোয়ালী থানা ঘেরাও করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বাদামপট্টি এলাকায় গুলিতে নিহত হন পথচারী শামসু মোল্লা। নিহত শামসু মোল্লা ফরিদপুরের করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের বাসচালক ছিলেন। তিনি শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মেঘলা বেগম গত ২১ আগস্ট বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!