1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড, স্ত্রীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৫৩ Time View

ফরিদপুরে শাহাজাহান ব্যাপারী (৫৫) হত্যা মামলায় তাঁর ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন পিপি নওয়াব আলী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নিহতের ছেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের শাওন ব্যাপারী, একই ইউনিয়নের করিমপুর উত্তরপাড়া এলাকার মো. শামীম মোল্লা ও মো. আকমল মোল্লা। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

এদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নিহতের স্ত্রী রাশিদা বেগমকে (৬০)। তাঁকেও কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাঁকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলার বাকি চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

রায় ঘোষণার সময় নিহতের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাওন ব্যাপারী আদালতে অনুপস্থিত ছিলেন। অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।  ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শাহাজাহান ব্যাপারী নিজ ঘরে খুন হন। শাহাজাহানের মাথার পেছনে, বাঁ চোখের ওপর, থুতনিসহ গলার নিচ পর্যন্ত, বুকের বাঁ পাশে ও বাঁ হাতের কনুইয়ের ওপর ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের ভাই দুলাল ব্যাপারী (৫৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ১৭ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!