1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

রাষ্ট্রপতির পদত্যাগ-নতুন সংবিধানের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৩৭ Time View

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ ও বিদ্যমান সংবিধানকে নতুন করে লেখাসহ কয়েকটি বিষয়ে রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫ টায় শাহবাগ থানায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের ৩৯১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমম্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এসময় সমম্বয়ক আব্দুল কাদের, মাহিন সরকার, হামজা মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মাসউদ বলেন, দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে। সেখানে বাংলাদেশের রাজনীতি কীভাবে হবে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, ফ্যাসিস্টের রাষ্ট্রপতির পদত্যাগ, ‘৭২ সালের ফ্যাসিবাদি সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান লেখার কথা থাকবে। আমাদের বিপ্লব শেষ হয়নি। নতুন সংবিধান রচনার মাধ্যমে আমাদের বিপ্লব সম্পন্ন হবে।
মামলার বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা দেরি করেছি, কিন্তু ছেড়ে দেইনি। আজ যে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা সারাদেশে চলমান থাকবে। প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দেওয়া হবে। তারা ঢাকার রাজপথে স্লোগান দেওয়ার সাহস করছে। তাদের প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত। তিনি বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত ছাত্রলীগ নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে রেড অ্যালার্ট জারি করতে হবে। ভবিষ্যতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগসহ যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা যেন এদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য দেশের মানুষকে আহবান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!