1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে : ফরিদপুর পুলিশ সুপার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৫১৬ Time View

ফরিদপুর জেলা পুলিশে চলমান নিয়োগ স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। আজ (২১ অক্টোবর সোমবার) সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার। পুলিশের নিয়োগ চলাকালে একশ্রেণীর দালাল চক্র মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে জানিয়ে পুলিশ সুপার সাংবাদিকদেরকেও সজাগ থাকার আহ্বান জানান।

প্রতারণাকারীদের সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশ সুপারকে অবহিত করতে অনুরোধ করেন তিনি। পুলিশ সুপার আরো জানান, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে নিয়োগ বাতিল হবে। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

উল্লেখ্য, ফরিদপুর শহরের পুলিশ লাইনস মাঠে আগামী ২৫-২৬-২৭ অক্টোবর সকাল আটটায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশের টিআরসি নিয়োগে ৫% মুক্তিযুদ্ধ কোঠা বলবদ আছে বলেও তিনি জানান। কোন প্রকার প্রলোভন বা কারো ফাঁদে পা না দিতে প্রার্থীদের ও অভিভাবকদের আহবান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ডি আই ওয়ান শাহজালাল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!