1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের কমিটি গঠন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৮৩ Time View

সভাপতি মোঃ ওসমান মোল্যা ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন এবং কোষাধ্যক তারিকুর রহমান অংকন

ফরিদপুরের নগরকান্দার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’র সাধারণ সভা ১২ অক্টোবর অনার্স ক্লাবের গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিতের প্রভাষক মোঃ ওসমান মোল্যা।
সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ২১ (একুশ) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ এবং ২৭ (সাতাশ) সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের গণিতের প্রভাষক মোঃ ওসমান মোল্যাকে সভাপতি ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেণ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা । উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে সরকারের অতিরিক্ত সচিব ড. রেজাউল বাশার সিদ্দিক অন্যান্য উপদেষ্ঠা সদস্য হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এফ.এম.এনায়েত হোসেন, মোহাম্মাদ আবেদ আলী, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সোনালী ব্যাংকের ডিজিএম শাহাদত হোসেন লিন্টু এবং ফরিপুর জেলা সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুজ্জোজা টিপু।
নির্বাচিত সকল সদস্যদের প্রতি সহযোদ্ধা ও কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়। নতুন পরিষদ গঠনের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করা হয়।
“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরুণদের নিয়ে গড়া সংগঠন, যা মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্লাব ইতোমধ্যে পুরাপাড়া বাজারে “অনার্স ক্লাব গণগ্রন্থাগার” নামক একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।
“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই সংগঠন এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা অর্জন করেছে। এর ধারাবাহিকতায়, পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটি স্থানীয় ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে, এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে চিত্রাঙ্কন, বির্তক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় যথাযথ মর্যদায় দিবস পালন করে আসছে এবং নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এই সভা ক্লাবের উন্নয়ন ও সম্প্রসারণের নতুন এক দিগন্ত খুলে দিতে সক্ষম হবে বলে সকল সদস্য বিশ্বাস করেন এবং আশাবাদ ব্যক্ত করেন।

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের যুব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালনা কমিটি গঠন
সভাপতি মো: ওহিদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক জুয়েল মল্লিক
নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধি:: ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবী সংগঠন অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন ১১ সদস্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ অক্টোবর (শনিবার) পুরাপাড়া বাজারে সংগঠনটির প্রতিষ্ঠিত অনার্স ক্লাব গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিতে সভাপতি মো: ওহিদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক জুয়েল মল্লিক। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদি হাসান, কোষাধ্যক্ষ মো: শাকিল কাজ, প্রচার সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক মো: নয়ন ফকির, আইন বিষয়ক সম্পাদক মো: নাইম হোসেন এবং নির্বাহী সদস্য মোসা: লাইমিয়া আক্তার, ইমামুল শেখ, মো: রাজিবুল ইসলাম । এছাড়া সভায় ৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। যেখানে অন্যান্যদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রভাষক মো: ওসমান মোল্লা, সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: গিয়াস উদ্দিন, এস এম. ইউসুফ, আরিফুল রহমান লিখন, শারমিন, নাহিদ শাহ মাসুম, নুর আলম হোসেন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ রয়েছেন। অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশনের চলমান কার্যক্রম মধ্যে রয়েছে “শিক্ষা এবং আইন করো” প্রকল্প, যুব প্রশিক্ষণ, মাদকবিরোধী প্রচারণা, বৃক্ষরোপণ, জাতীয় দিবস পালনের আয়োজন, ক্রীড়্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা, জাতীয় পরিচয়পত্র বিষয়ক জন্ম নিবন্ধন সংক্রান্ত অনলাইন সেবা এছাড়া অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন আরও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে: ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, উদ্যোক্তা ও উদ্যোক্তা তৈরি, ভূমি/জমি সংক্রান্ত অনলাইন সেবা, উদ্ভাবন, গবেষণা ও ডেটাবেস পোর্টাল প্রদান করা, নিরক্ষরতা দূরীকরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ইত্যাতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!