1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের যুব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালনা কমিটি গঠন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৬২ Time View

সভাপতি মো: ওহিদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক জুয়েল মল্লিক এবং কোষাধ্যক্ষ মো: শাকিল কাজী

ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবী সংগঠন পুরাপাড়া অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন ১১ সদস্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ অক্টোবর (শনিবার) পুরাপাড়া বাজারে সংগঠনটির প্রতিষ্ঠিত অনার্স ক্লাব গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিতে সভাপতি মো: ওহিদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক জুয়েল মল্লিক। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদি হাসান, কোষাধ্যক্ষ মো: শাকিল কাজ, প্রচার সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক মো: নয়ন ফকির, আইন বিষয়ক সম্পাদক মো: নাইম হোসেন এবং নির্বাহী সদস্য মোসা: লাইমিয়া আক্তার, ইমামুল শেখ, মো: রাজিবুল ইসলাম । এছাড়া সভায় ৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। যেখানে অন্যান্যদের মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রভাষক মো: ওসমান মোল্লা, সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: গিয়াস উদ্দিন, এস এম. ইউসুফ, আরিফুল রহমান লিখন, শারমিন, নাহিদ শাহ মাসুম, নুর আলম হোসেন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ রয়েছেন। অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশনের চলমান কার্যক্রম মধ্যে রয়েছে “শিক্ষা এবং আইন করো” প্রকল্প, যুব প্রশিক্ষণ, মাদকবিরোধী প্রচারণা, বৃক্ষরোপণ, জাতীয় দিবস পালনের আয়োজন, ক্রীড়্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা, জাতীয় পরিচয়পত্র বিষয়ক জন্ম নিবন্ধন সংক্রান্ত অনলাইন সেবা এছাড়া অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন আরও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে: ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, উদ্যোক্তা ও উদ্যোক্তা তৈরি, ভূমি/জমি সংক্রান্ত অনলাইন সেবা, উদ্ভাবন, গবেষণা ও ডেটাবেস পোর্টাল প্রদান করা, নিরক্ষরতা দূরীকরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ইত্যাতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!