1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

ফরিদপুরে শহীদ ৮ পরিবারকে আর্থিক অনুদান দিলো জেলা বিএনপি

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬৮ Time View

স্বৈারাচার পতনের আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেছে ফরিদপুর জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপত্বিতে আজ মঙ্গলবার দুপুরে জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র আন্দোলনে ৮ শহীদ পরিবারকে বিএনপি পরিবার এর পক্ষ থেকে উক্ত আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সদস্য সচিব এ প্লকে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ ।

এসময় তারা বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত সকল শহীদদেরকে জাতি চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে। তারা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন- পৃথিবীর কোন অনুদান কিংবা ক্ষতিপূরণ আপনাদের এই আত্মত্যাগের সামনে কিছুই না। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে প্রত্যেক শহীদ পরিবারের জন্য স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং প্রত্যেক শহীদের নামে রাস্তা ঘাটের নাম করণ করবো, কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা  পেয়েছে।

সভা শেষে আন্দোলনে নিহত ৮ পরিবারকে ৫০০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!