1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৫৭ Time View

আজ মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি মিসেস স্বাতী চক্রবর্তী, ফরিদপুর ইসকন এর অধ্যক্ষ সত্য চৈতন্য দাশ ব্রহ্মচারী, রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ নিত্যানন্দ মহারাজ ও ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক প্রমুখ। এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা বলেন- বাংলার আবহমান কাল হতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের জনগণ সদা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছে এখানে প্রতিটি উৎসব পার্বণে প্রত্যেকেই প্রত্যেকের উৎসবে মেতে উঠে, তাই আমরা চাই বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!