1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

সালথা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৭৩ Time View

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (শুক্রবার ০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী। এসময় পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল শেখের ছেলে সজীব শেখ (২০) ও একই এলাকার নাজির শেখের ছেলে এলাহী শেখ (৩০)।
এছাড়াও উপজেলার আরও তিনটি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ ইউএনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!