1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রণে অভিযান, দোকানির জরিমানা

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৭৫ Time View

ফরিদপুরে হঠাৎ অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। খুচরা পর্যায়ে ডিমের মূল্য ১১টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে সেটি ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের একটি দল। বুধবার (২ অক্টোবর) দুপুরে শহরের শরীয়তুল্লাহ বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, হাজী শরীয়তুল্লাহ বাজারে বিভিন্ন দোকানে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনাবেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। তিনি আরও জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!