1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে পিকআপে লুকানো ৩৪ কেজি গাঁজা জব্দ, আটক ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১১ Time View

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ গাড়ির চেসিস বক্সের ভিতর বিশেষ কৌশলে লুকায়িত থাকা সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পিকআপ গাড়ী তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খাগড়াছড়ির মহালছড়ির মাস্টারপাড়া এলাকার মৃত মনোরঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া (৩৮), একই উপজেলার চট্টগ্রামপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. নুর আলম (৩৬) ও রাঙ্গামাটির নানিয়ারচরের বউ বাজার এলাকার হযরত আলীর ছেলে বাইজিদ হোসেন (২২)।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘আটককৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খাগড়াছড়ি, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!