1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার দুধ দিচ্ছে গরু

নগরকান্দা সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ Time View

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি গ্রাম ‘রামনগর’। ওই গ্রামে তিন বছর বয়সী একটি বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন দুই লিটার করে দুধ দিচ্ছে। আর সেই দুধ নিয়মিত খাচ্ছেন গরুর মালিকের পরিবার। এমন অস্বাভাবিক ঘটনা এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে। এই দৃশ্য দেখতে প্রতিদিন সকালে গরুর মালিক বিল্লাল কবিরাজের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন। বিল্লাল কবিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, দেড় বছর আগে স্থানীয় হাট থেকে দেশি জাতের বকনা বাছুরটি কিনে নিয়ে আসেন।

বাছুরটি এখনো গর্ভধারণ করেনি। হঠাৎ লক্ষ্য করা যায় ওলানের বাট ফুলে গেছে। পরে বাট টেনে দেখা যায় দুধ বের হচ্ছে। গরুর মালিক বলেন, ‘প্রথম দিকে অল্প পরিমাণে দুধ পাওয়া গেলেও বর্তমানে নিয়মিত দুই লিটার করে দুধ পাচ্ছি। এই দুধ আমরা বিক্রি করি না, নিজেরাই খাই। তবে প্রতিবেশীরা মাঝে মধ্যে শখ করে একটু-আধটু দুধ নিয়ে খান। তিনি বলেন, ‘আমি একযুগ ধরে গরু লালন-পালন করছি। সবসময় একটা দুইটা গরু আমার পালে থাকে। তবে এমন গরু কখনো দেখেনি।

গরুটি দেখতে বিল্লাল কবিরাজের বাড়িতে আসা বিধান মন্ডল বলেন, ‘বাছুর জন্ম দেওয়া ছাড়াই বকনা গরু দুধ দিচ্ছে শুনে দেখতে এসেছি। আমাদের এলাকায় এরকম গরু আর কারও কাছে আছে বলে জানা নেই। স্থানীয় বাসিন্দা মন্টু মিয়া বলেন, ‘আমার বয়সে এমন ঘটনা আগে দেখিনি। এমন অলৌকিক ঘটনা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হরমোনাল ইমব্যালেন্সের কারণে বকনা অবস্থাতেই দুধ আসা শুরু হয়েছে। মূলত গরুটির শরীরে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে এই দুধ খেতে সমস্যা নেই। স্বাভাবিকভাবেই মানুষ খেতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!