1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

সাম্য,ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে প্রধান বিচারপতির আহ্বান

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫৮ Time View

একটি মহান আদর্শের ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্রজনতা জুলাই-আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।

তিনি বলেছেন, এ কথা অনস্বীকার্য যে, একটি ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে  ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপতিকে দেয়া ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায়বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। এ সময় তিনি সামাজিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্’ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপন করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!