1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০, বাড়ি-ঘর ভাংচুর

সালথা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯১ Time View

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিক মাতব্বর ও আজিজ মোল্লার লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সুরকি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সালথার মেম্বার গট্টিতে সাবেক ইউপি সদস্য আজিজ মোল্যা বনাম সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই পরিস্থিতি শান্ত করতে সক্ষম হবেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!