1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

ফরিদপুরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৯ Time View

ফরিদপুর নিউমার্কেটের সকল ব্যবসায়ী ও কর্মকর্তা বৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিউমার্কেটের অবৈধ অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউ মার্কেটের ব্যবসায়ী মোঃ খোকনের সভাপতিত্বে এবং শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামুল মল্লিকের সঞ্চালনায় মানব বন্ধন অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সেখ সুলতান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মিরোজ খান, গোলাম মোস্তাক খান কুটি, মোহাম্মদ শরীফ, টুটুল কুন্ডু প্রমূখ।

সভায় বক্তারা ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, বর্তমানে নিউমার্কেটে যে কমিটি রয়েছে তা অবৈধ। সভায় বক্তারা বিগত ১৭ বছরে নিউমার্কেটের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন। তারা বলেন বিগত ১৭ বছর নিউমার্কেটে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আব্দুল করিমের উপর হামলার করা হয়েছে। বক্তারা বলেন, গত চারদিন পূর্বে হামলা করা হলেও এখন পর্যন্ত কোন আসামিকেই গ্রেফতার করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে তার দায়িত্ব ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেই গ্রহণ করতে হবে। পাশাপাশি এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসনের অধীনে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়। একই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!