1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

১৫ জেলার বিদ্যুৎ শ্রমিকরা যোগ দিলেন ফরিদপুরের আন্দোলনে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৫ Time View

বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবিতে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের (গ্যাটিস) ষষ্ঠ দিনের কর্মবিরতি আন্দোলনে ফরিদপুরের সঙ্গে যোগ দিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার শ্রমিকরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওজোপাডিকো, ফরিদপুর জোনের কার্যালয়ে কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জোনের ১৫টি জেলার কয়েকশত শ্রমিক কর্মবিরতি কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

তারা দাবি করেন, কর্মরত পিচরেট কর্মচারীরা চাকরির বয়স ভেদে এই ঊর্ধ্বমূল্যে বাজারে মাত্র তিন-ছয় হাজার টাকায় এবং লাইন সহকারীরা (গ্যাটিস) শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করে মানবেতর জীবনযাপন করছেন। তারা জানান, ১৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে চার হাজার শ্রমিকের প্রয়োজন, সেখানে মাত্র ৪৮৫ জন শ্রমিক দিন-রাত কাজ করে গ্রাহকসেবা নিশ্চিত করছেন। তারপরও শ্রমের কাঙ্খিত মূল্য পাচ্ছেন না তারা।

আন্দোলনকারীরা বিদ্যুৎ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়ার মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরীকরণের দাবি জানান। অন্যথায় কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা ছাড়াও বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফ, মো. শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম রকি, মো. মশিউর রহমান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল-মামুন, মাসুদ রানা, মনিরুল আসলাম ও তারেক রহমান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!