1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

এক পরিবারের চারজন ইসলাম ধর্ম গ্রহণ

কচুয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮০ Time View

সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন একই পরিবারের চার সদস্য। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলাম ধর্ম গ্রহণ করা চারজন হলেন, খোকন চন্দ্র সরকার (নতুন নাম মো. আবদুল্লাহ, বয়স ৪২), তার স্ত্রী গীতা রানি সরকার (নতুন নাম ফাতেমা বেগম, বয়স ৩৭), তাদের ছেলে জয় চন্দ্র সরকার (নতুন নাম মো. মুছা, বয়স ৭) ও মেয়ে জয়শ্রী (নতু নাম জয়নব, বয়স ৫)।
জানা গেছে, চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা নিবন্ধন সম্পন্ন করেন তারা। পরে পবিত্র কালেমা পাঠ করে ইসলামিক শরিয়তের নিয়ম অনুসারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তারা নাম পরিবর্তন করে ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর কাছে রাত সাড়ে ৮টার দিকে কালিমা পড়েন। এ সময় সহকারী অধ্যক্ষ আল্লামা মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্ম গ্রহণ করা মো. আবদুল্লাহ্ বলেন, ‘ইসলাম ধর্মে রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জন্মের পর থেকেই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ওঠা-বসার কারণে ইসলামের প্রতি আমার ভালোবাসার জন্ম নেয়। পাশাপাশি আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করি।

সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘ইসলামের সুশীতল ছায়া সকলের জন্যই কল্যাণকর। আমি এই চারজনের মুসলিম হওয়ার পর ইসলামের রীতিনীতি পালনে উৎসাহিত করছি।
কড়ইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সেলিম বলেন, ‘হিন্দু ধর্ম থেকে খোকন চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিষয়টি খুবই ভালো। ব্যক্তিগত ভাবে আমি এবং আমার এলাকাবাসী তাদের সবোর্চ্চ সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!