1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪৪ Time View

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় হামলার অভিযোগে যুবলীগের ২৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে আদালত সংশ্লিষ্ট থানাকে সেটি রেকর্ডের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, মামলায় ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ যুবলীগের ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২২ সালে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্ব হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!