1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম

নগরকান্দায় সরকারি হাসপাতালের ডাক্তার ডিউটি ফাঁকি দিয়ে রোগী দেখছেন ডায়াগনস্টিক সেন্টারে

নগরকান্দা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৭৭০ Time View

 

ফরিদপুরের নগরকান্দায় সরকারি হাসপাতালের ডাক্তার নজরুল ইসলাম ডিউটি ফাঁকি দিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গিয়ে কর্তব্যরত ডাঃ নজরুল ইসলামকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়- তিনি নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টারে রুগী দেখছেন। বেলা ১২ টায় গিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টার এর আল্ট্রাসনো কক্ষে আগত রুগীদের আল্ট্রাসনো করতে ও রিপোর্ট প্রদান করতে দেখা যায়।

নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টারে আগত কয়েকজন রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা হলে তারা জানান- নগরকান্দা সরকারি হাসপাতালের ডাঃ নজরুল ইসলাম কে দিয়ে আল্ট্রাসনো করিয়ে রিপোর্ট নিচ্ছেন।
এসময় মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলামকে সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টারে ডিউটি করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- ‘হাসপাতালের ইউএইচএফপিও স্যার জানে- তাকে বলে এখানে কাজ করছি।’

নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টার এর রিসেপশনে ডিউটিতে যিনি রয়েছে তিনি বলেন- ‘সরকারি হাসপাতালের ডাঃ নজরুল ইসলাম আমাদের এখানে আল্ট্রাসনো করে রিপোর্ট দিচ্ছে, এছাড়া আমাদের যখন প্রয়োজন তখনই তাকে ফোন করে নিয়ে আসি।’

এবিষয় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও (ভারপ্রাপ্ত) তানসিভ জুবায়ের (নাদিম) বলেন, ‘ডাঃ নজরুল ইসলাম এর অফ- ডে ছিলো, বেলা ১ টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরী বিভাগে বসে রুগী দেখার বিষয় তাকে অবগত করলে তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখে জানাবেন বলে এ প্রতিনিধিকে বলেন।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন অনেকেই বলেন- কে ডাক্তার আমরা চিনিনা জরুরী বিভাগে চিকিৎসা করাতে এলে যারা উপস্থিত থাকেন তারাই ডাক্তার হিসাবে চিকিৎসা প্রদান করেন। হাসপাতালে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। কর্তব্যরত চিকিৎসকরা অনুপস্থিত থেকে অনাড়ি- ইন্টারনীদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। সূত্রে জানা যায় হাসপাতালের বেশীরভাগ ডাক্তার হাসপাতালের বাহিরে প্রাইভেট চেম্বারে বসে রুগী দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!