1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে ইসলামী আন্দোলনের গনসমাবেশে বক্তারা: শেখ হাসিনাকে বাংলার মাটিতে আর ক্ষমতায় দেখতে চান না জনগন

সোহেল রানা
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১৮ Time View

বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র -জনতার গনবিপ্লবে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচারের দাবি করেন। বক্তারা বলেন শেখ হাসিনাকে বাংলার মাটিতে আর ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেন। তারা বলেন বিগত সরকার মানুষের উপর যেভাবে অত্যাচর নিপীড়ন করেছেন তা এদেশের মানুষ কোনদিনও ভুলতে পারবেনা।
আর তাই তার সহযোগীদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
একই সাথে ‌ দুর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন তারা। বক্তারা সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। তারা আরো বলেন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলনের উদ্যোগে ইসলামি সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তাই ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে সবাইকে ঐক্যভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন ‌১৯৭১ সালের স্বাধীনতার পর হতে এখন পর্যন্ত আমাদের দেশে স্বাধীনতা অর্জন করলেও আমাদের দেশে জনগণ তার অধিকার ও বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন সরকারের পালাবদলের কারণে কিন্তু ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে যে স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন সম্ভাবনাময় এক বাংলাদেশের। গত ৫ আগস্টের সম্মিলিত তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের জানাল নিরাপত্তা বাক স্বাধীনতা সবই হারিয়ে ফেলেছিলেন। বিগত সরকারের আমলে জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচার এর মাধ্যমেই তারা বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত ছিল। ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না বলে ব্যক্ত করেন। ইসলামী রাষ্ট্র কায়েম করলে দেশে সুশাসন ও সুষম অর্থ বন্টনের মাধ্যমে সকলকে প্রতিষ্ঠিত করা হবে। আজকে গরিবরা ধনী ও ধনীরা গরিব হয়ে যাচ্ছে শুধু মাত্র যারা রাষ্ট্র পরিচালনা ভুলভাবে করেছেন তাদের কারণে আমাদের এই দুর্দশা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় তাহলে আর এই ধরনের বিপর্যয় ঘটবে না। অবৈধভাবে বিগত সরকার ক্ষমতায় থেকে জনগণের সম্পদ, ইজ্জত এবং সর্বোপরি একটি অবৈধ রাষ্ট্র কায়েম করেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরে যারা ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুটকারী, নারী নির্যাতনকারী, বাকস্বাধীনতা হরণকারী, অবৈধভাবে সম্পদ অর্জনকারী, চাঁদাবাজ ধারী এবং অর্থ পাচারকারীদেরকে আমরা আর কখনো ভোট দিব না।
সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। সমাবেশে অন্যনের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের
ফরিদপুর জেলা শাখার সহ -সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান রাসেল, মাওলানা শাহ মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি ফরিদপুর জেলা শাখার মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামান, ইসলামী আন্দোলন ফরিদপুর ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মাতুব্বর, যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাওয়ান হোসাইন মল্লিক, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুস সালাম সাহেব, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব শামসুদ্দিন মাতুব্বর, ইসলামী আন্দোলন ফরিদপুর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহিদ হাসান, ইসলামী আন্দোলন ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে জনগণের ‌ কল্যাণ কামনা করে ‌ দোয়া অনুষ্ঠিত হয় এদিকে অনুষ্ঠানে পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ‌ সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!