1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

সালথা সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭১ Time View

পাট পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। উপজেলায় পেয়াজ উৎপাদন বৃদ্ধি ও আগাম উপদপাদনের জন্য ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দরন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল প্রমুখ। উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন,২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৬শত কৃষকের মাঝে সার ও পেঁয়াজ বীজ বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে আজ রামকান্তপুর ইউনিয়নের ৭৫জন (কৃষাণ-কৃষাণী) প্রত্যেককে ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ১ কেজি পেঁয়াজ বীজ ও এক বান্ডিল পলি নেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলোতে ধাপে ধাপে সকল উপকরণ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!