1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইব্রাহীম হুসাইন
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫৪ Time View

আগামী ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ বিশ্ব আনন্দিত শিক্ষক জননেতা অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। উক্ত মহাসমাবেশকে সার্থক ও সফল করার লক্ষ্যে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার এক প্রস্তুতি সভা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন সভাপতিত্বে সকাল দশটায় ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সেলিম বদরুদ্দোজা, সহ-সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ইয়াকুব আলী, সহ-সভাপতি ও বাংলাদেশ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ আল সিদ্দিকী, অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, মোঃ ইউনুস আলী ফকির, নাজিম উদ্দিন আহমেদ লেলিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, অধ্যক্ষ নার্গিস আক্তার, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সম্পাদক মন্ডলী সদস্য মোঃ ইউসুফ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক জাহিদুল হাসান, মাওলানা শহিদুল ইসলাম, শেখ বশির উদ্দিন, আসাদুজ্জামান চৌধুরী মুননু,আব্দুল মজিদ, অধ্যাপক মোঃ ইব্রাহিম,জিহাদ আলী, মোহাম্মদ ইলিয়াস, মোঃ খোরশেদ আলম, অধ্যক্ষ তাওফিকুর রহমান, নুরুল ইসলাম, কাইয়ুম আহমেদ সাবু,মোহাম্মদ মাসুদুর রহমান, ইব্রাহিম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দুলাল মাস্টার প্রমূখ।

নেতৃবৃন্দ বক্তব্য ও মতামত প্রদান করেন,সভায় শতাধিক শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেক উপজেলা থেকে একাধিক গাড়ি, বাস নিয়ে দলে বলে আগামী ৫ অক্টোবর ২০২৪ বিশ্ব শিক্ষক দিবসে উপস্থিত হয়ে চাকরি জাতীকরণের আন্দোলনের অবিসংবাদিত শিক্ষক জননেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!