1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫৭ Time View

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পঞ্চাশোর্ধ মো. হিরু শেখের মৃত্যুর প্রায় তিন বছর ০৯ মাস পর আদালতে দায়ের করা মামলায় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে দাবী করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।


প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর নদী বন্দর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে প্রত্যাহারের দাবী জানানো হয়। তারা দাবী করেন, বর্তমান চেয়ারম্যানের জনপ্রিয়তায় ইর্ষন্বিত হয়ে প্রতিপক্ষের ইন্দনে মামলাটি দায়ের করা হয়েছে, এতে ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ঠিকমতো সময় দিতে না পারায় কার্যক্রম ব্যহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছে ইউনিয়নবাসী। তাই এ মামলা থেকে চেয়ারম্যানকে অব্যহতি দেয়ার দাবী জানান মানববন্ধনকারীরা। এসময় তারা আরো অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি যারা বালু চুরির সাথে জড়িত, তাদের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মামলার বাদীকে ইন্ধন দিয়ে মামলা করানো হয়েছে। এমনকি একাধিক ফেক আইডি খুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে হলে দাবী করেন তারা। বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. হিরু শেখ, ২০২০ সালের ০৯ নভেন্বর মৃত্যু বরন করেন। এর প্রায় তিন বছর ০৯ মাস পর গত ৩১ আগষ্ট ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন তার পুত্র শেখ রুমন। ওই মামলায় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ও তার আরো চার ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!