1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৯ Time View

রাত তখন প্রায় ১ টা ঘুটঘুটে অন্ধকার ব্যাটারী চালিত ভ্যানের নিকট একজন বৃদ্ধাকে দেখতে পায় বাড়ির মালিক লতিফ মন্ডল (৪২) পিতা মাজেদ মন্ডল চোর চোর বলে চিৎকার করতেই বেরিয়ে আসে বাড়ির লোকজন সহ আশেপাশের অনেকই কোন কিছু জিজ্ঞাসাবাদ না করেই এলোপাতাড়ি কিল-ঘুষি তারপর লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে একপর্যায়ে অচেতন অবস্থায় পাশের গ্রামে শংকরপাশা স্বপ্নছোঁয়া কিন্ডারগার্টেন স্কুলের খেলার মাঠে ফেলে রেখে যার যার মত বাড়ীতে চলে যায়।
এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে ১১সেপ্টেম্বর বুধবার রাত ১টার দিকে এই নৃশংস ঘটায় লতিফ মন্ডলের বাড়ির আশেপাশের লোকজন এ ব্যপারে লতিফ মন্ডলের নিকট জিজ্ঞাসা করলে তিনি কাউকে চিনেন না বলে জানান, রাতের অন্ধকারে ভালো মত কাউকে চিনতে না পারলেও দুই তিনজনের পিতার নাম বলেছে।
স্হানীয় লোকজনের নিকট জানতে চাইলে তাদের কেউ কেউ বলেন আমরা এ ব্যপারে রাতে কি হয়েছে জানিনা তবে সকলে নাগোর এর স্কুলের পাশে একটা লাশ পড়ে আছে শুনে দেখতে এসেছি।
অজ্ঞাত বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ব্যপারে স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাগোর মাতুব্বর বলেন, রাতে কি হয়েছে আমি কিছুই জাননা সকালে আমার বাড়ির পাশে একজনের লাশ দেখতে পাই।
গোয়ালপোতা গ্রামের আলম শেখ বলেন আমি সকালে জানতে পেরেছি যে একজন বয়স্ক লোকের লাশ পড়ে পড়ে আছে।
রাতের অন্ধকারে অচেনা লোকটিকে পিটিয়ে হত্যার ব্যাপারে ৮ নং ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, একজন লোকের লাশ পাওয়া গেছে ৩ নং ওয়ার্ডের মেম্বার কিসলু আহমেদ প্রতিবেদক জানিয়েছেন, আমি লাশের তদন্তের ব্যপারে নগরকান্দা থানায় জানিয়েছি।

সকাল ৭টার দিকে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ কে অবহিত করলে তিনি ওসি তদন্ত বিকাশ মন্ডল এবং এস আই শাহীন সহ ফোর্স পাঠান তারা স্হানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!