1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক : পুলিশ সুপার ফরিদপুর

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩৬ Time View

ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আপনারা জাতীর বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লেখনির জন্য দেশের অনেক অপারাধীরা ভয়ে অপরাধ করেনা। তিনি বলেন, আমি শাসক হতে নয় সেবা দিতে এসেছি। সবাই আমার কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে।

এ জেলার সমস্ত বিষয় আপনাদের জানা। অপরাধ নির্মুলে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আপনারা যে কোন বিষয় সরাসরি আমাকে জানাবেন আমি তাত্ক্ষণিক ব্যাবস্থা নিবো।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম একথা বলেন।

এসময় তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পিকুল,
মফিজ শিপন, পান্না বালা, সঞ্জিব দাস, মনিরুজ্জামান মনির প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম, এস এম আকাশ, জিল্লুর রাসেল ও আবুলহাসনাত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ‌ তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ‌।

তিনি বলেন, আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের ‌অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ‌এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব।

এছাড়া ফরিদপুর জেলার আশেপাশে থানা গুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন, প্রশাসন ও অর্থ তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!