1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

খালের পানি নিষ্কাশন করে ভেঙ্গে পড়েছে গাইডওয়াল : অভিযোগ এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৬ Time View

ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দী এলাকার সড়কের পাশের খালে হেলে পড়া গাইড ওয়াল বাশের খুঁটির ঠেস দিয়ে সোজা করা হয়েছে। এটি গাইড ওয়াল সড়কের ভারসাম্য রক্ষায় আদৌ কাজে দেবে কি না, এ নিয়ে জনমনে শঙ্কা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফাটল ধরেছে রাস্তাটিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু চাকীর নিকট থেকে গত আনুমানিক প্রায় ৫ মাস আগে একটি ভবন ক্রয় করে রিয়া রাখিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। তার ক্রয়কৃত ভবনের বাইরের মেইন গেটের পশ্চিম বাউন্ডারি করার জন্য পাশে থাকা খালের পানি নিষ্কাশনে খালের পানি সেচ দিলে বিপরীত পাশে থাকা গাইডওয়াল হেলে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের এক পাশে নির্মিত ভবনের পাশে খালের পানি নিষ্কাশনে গাইড ওয়ালের অধিকাংশই হেলে পড়েছে। হেলে পড়া সেসব স্থানে বাশের খুঁটির সাহায্যে ঠেক দিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মালেক জানান, খালের জায়গা দখল করে বাউন্ডারি দেওয়ার জন্য খালের পানি নিষ্কাশনে গাইড ওয়ালের অধিকাংশই হেলে পড়েছে। হেলে পড়া সেসব স্থানে বাশের খুঁটির সাহায্যে ঠেক দিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ক্রয়কৃত বাড়ি দেখাশোনা করেন, খায়রুল ইসলাম। তাদের দাবি পানি সেচ দিতে গিয়ে গাইডওয়াল ধ্বসের কারণে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি, বাশের খুঁটির ঠেস দিয়ে সোজা করা হয়েছে। এটি প্রতিস্থাপন করবো। মেরামত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!