1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড: হতাহত-৮

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৮৪৭ Time View

একই পরিবারের সবাই নিহত

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চালকও মারা গেছেন।
শনিবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিল।
এর আগে বিকেল ৩টার দিকে তাকে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা হন তার পরিবারের সদস্যরা।
নিহত অ্যাম্বুলেন্সচালক মিতুল (২৫) ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার তকি মোল্যা সড়কের সুভাষ চন্দ্র মালোর সন্তান। দুর্ঘটনার পর দুপুর ১২টা ১০ মিনিটে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
এ নিয়ে এই দুর্ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। নিহত অন্যরা হলেন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম (৫৫), তার মেয়ে কমলা পারভিন (২৬), বিউটি বেগম (২৪), নাতি হাসিব (৮), হাফসা (২), আরিফ (১২) ও মেহেদি (১২)।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি অ্যাম্বুলেন্স পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন পুড়ে অঙ্গার হন। আর একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে ওই অ্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাকেও বাঁচানো গেলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!