1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে দুটি পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৩২ Time View

দুইটি পৃথক অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় ২৮ কেজি গাঁজা ও ৫ হাজার ২৬৪ পিস ইয়াবাসহ মোট ০৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আজ সোমবার (১০ জুন) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোঃ ইব্রাহিম শেখ (৩২), শেখ হৃদয় হাসান (২৪) ও মোঃ হেলাল উদ্দিন (২১), এরা সকলে গাঁজাসহ গ্রেপ্তার এবং চট্টগ্রাম জেলার মোঃ আব্দুর রহিম (৬৫), তিনি ইয়াবাসহ গ্রেপ্তার।

র‍্যাব জানায়, ১০ জুন সকাল আনুমানিক ০৭ টা ৪০ এর দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে আগত মালবাহী কাভার্ড ভ্যানে করে পলিপ্রোপিলিন (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসছে। গাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাভার্ড ভ্যানে মাদকদ্রব্য (গাঁজা) আছে। পরবর্তীতে উক্ত গাড়িতে তল্লাশী চালিয়ে আসামীদের দেখানো মতে আনুমানিক ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা মূল্যমানের ২৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৯, হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও আরেকটি অভিযানে গতকাল রবিবার(০৯ জুন) সকালে আনুমানিক দুপুর ১২টা ৪০ এর দিকে র‌্যাবের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর ওই আভিযানিক দলটি জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ ৭৯ হাজার ২০০ টাকা মূল্যমানের ৫ হাজার ২৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৬৫), নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত মোঃ আব্দুর রহিমের নামে রংপুরের কোতয়ালী ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ০২টি মামলা রয়েছে বলে জানা যায়। তিনি আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!