1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা

ফরিদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ— ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৭২ Time View

ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউটের এসএসসি—২৪ জিপি—এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আজ রবিবার দুপুরে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঈশান ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, ঈশান ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক বর্তমান রেক্টর এ কে এম ইউসুফ আলী, উপজেলা প্রকল্প কর্মকতা নুরুন্নাহার বেগম, দাতা সদস্য গোলাম হায়দার রুমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈশান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব প্রসাদ দাস প্রমুখ।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জিপিএ—৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না তাসনীম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা জিপিএ ৫ পেয়েছো, তারা পরবর্তী এসএসসির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকো। যাতে আগামীতে জিপিএ ৫ পেয়ে সংবর্ধিত হতে পারো। আর যারা পায়নি তার পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। যাতে আরো ভালো করা যায়। তবে হতাশ হওয়া যাবে না। বাংলাদেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশ গড়ার লক্ষ্য হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তোমরা যারা শিক্ষার্থী, তোমরাই হবে তার অংশীদার। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!