1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

ফরিদপুরে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৬৩৯ Time View

ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে গ্রাম পুলিশ সদস্যদের ৩০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে সনদ বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এবং ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে (২৭ মে সোমবার) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপজেলার ১২ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের অংশগ্রহণে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি প্রশিক্ষণে গ্রাম আদালতের ওরিন্টেশন দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র উপ-পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে।

তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান। শুরুতেই প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন। এরপর সনদপত্র বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও মাসব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের ভিত্তি গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও বিধিমালা-২০১৬ নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!